spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ডে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সীতাকুণ্ড উপজেলার নুনাছড়াস্থ দক্ষিণ কলাবাড়ীয়া এলাকায় অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

রেল পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্লেস ট্রেনে কাটা পড়েন ওই মহিলা।

বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রায়হান রেহান জানান, ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুর খবর শুনে ফেনী রেলওয়ে পুলিশকে খবর দেন। নিহত মহিলার নাম পরিচয় জানা যায়নি।

রেলওয়ে থানা পুলিশের এসআই কামরুল হাসান বলেন, ‘‘রেললাইনের পাশে ক্ষতবিক্ষত একটি মহিলার লাশ পাওয়া যায়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’’

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss