spot_img

১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৯৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের দেহে। একইসময়ে নতুন করে করোনায় কেউ মারা যায়নি। নতুন আক্রান্তদের মধ্যে মধ্যে ৮৮ জন নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৬১৯ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিবুধবার (২৪ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের আটটি ল্যাবে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭১ জন। এর মধ্যে ২৭০ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৭ টি নমনুা পরীক্ষা করে ৪ জনের করোনার জীবাণু পাওয়া গেছে। তবে এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

আরো পড়ুন: করোনা: একদিনে আরও ১৮ জনের মৃত্যু

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss