spot_img

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১২ ও ১৩ এপ্রিল ব্যাংক লেনদেন ১০টা-১টা পর্যন্ত

আগামীকাল সোমবার (১২ এপ্রিল) ও পরদিন মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। রবিবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ‘আগামী ১২ এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো।’

‘এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে তিনটা পর্যন্ত খোলা রাখতে পারবে।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss