spot_img

৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল। রয়টার্স।

পরে তথ্য সংশোধন করে তারা জানায়, কম্পনের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এই ভূমিকম্প।

আরো পড়ুনঃ ভারতে করোনায় দৈনিক মৃত্যু ১৫০০ ছাড়াল

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। প্রাথমিকভাবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss