spot_img

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৯০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯০ জনের দেহে। এদের মধ্যে নগরীর ১২৮ জন এবং উপজেলার ৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ১৭১ জনে।

সোমবার (২১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে দশটি ল্যাবে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯০ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০১ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরো পড়ুন: ৫৩ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss