spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জনের দেহে। এদের মধ্যে নগরের ১৬০ জন এবং বিভিন্ন উপজেলার ১১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ১৫৪ জনে।

শুক্রবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের এগারটি ল্যাবে ৯ শত ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৭৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss