spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রামেক করোনা ইউনিটে একদিনে আরও ১৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

সোমবার (২৮ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌসের দেওয়া তথ্য মতে, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে করোনায় মারা গেছেন রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

উল্লেখ্য, চলতি মাসের ২৮ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss