spot_img

২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় খুলনায় আরো ১৩ জনের মৃত্যু

খুলনার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত পৃথক তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ১৩ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে দু’জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ২০১ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রেডজোনে ১১৩ জন, ইয়ালোজোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।

গাজী মেডিকেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৮৫ জন চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসিইউতে রয়েছেন পাঁচজন এবং এইচডিইউতে আছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss