spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে আটক ২৭১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২২২ গাড়ি থেকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়াও অকারণে বের হয়ে পুলিশের হাতে আটক হতে হয়েছে ২৭১ জনকে।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং আটক হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতেখাইরুল ইসলাম।

জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাড়াও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এডিসি ইফতেখাইরুল ইসলাম বলেন, ‘পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।’

ডিএমপি সূত্রে জানা গেছে, রমনা বিভাগে গাড়ির মামলা হয়েছে ৩৩টি, জরিমানা হয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। লালবাগ বিভাগে গাড়ির মামলা হয়েছে ২৫টি, জরিমানা হয়েছে ২৫ হাজার ৬০০ টাকা। মতিঝিল বিভাগে গাড়ির মামলা ১৯টি, জরিমানা হয়েছে ৪৫ হাজার ২০০ টাকা। ওয়ারী বিভাগে গাড়ির মামলা হয়েছে ১৫টি, জরিমানা হয়েছে ৭০ হাজার টাকা। মিরপুর বিভাগে গাড়ির মামলা হয়েছে ৯৮টি, জরিমানা হয়েছে ২৫ হাজার টাকা, গুলশান বিভাগে গাড়ির মামলা হয়েছে ২১টি, জরিমানা হয়েছে ৬১ হাজার টাকা এবং উত্তরা বিভাগে গাড়ির মামলা হয়েছে ১১টি, জরিমানা হয়েছে ১২ হাজার ২০০ টাকা। এর মধ্যে ৪৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারে অবস্থা ছিলো আগের মতোই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘বিধিনিষেধ না মানায় মিরপুর অঞ্চলেই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা হয়েছে অর্ধশত। এছাড়া শর্ত ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে ১৬৭ জনকে আটক করা হয়েছে। সূত্র: বিডি জার্নাল

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss