spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে দেশে একদিনে আক্রান্ত আর মৃত্যুতে ফের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত একদিনে মৃত্যু ও শনাক্তে এটিই সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪২৫০, ময়মনসিংহে ৩৮৯, চট্টগ্রামে ১৩৬৭, রাজশাহীতে ১১২৩, রংপুরে ৬৭৬, খুলনায় ১৪৭০, বরিশালে ৪৩৬, সিলেটে ২৫৩ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৬৪ জনের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। এরমধ্যে খুলনায় ৫৫, ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৫ জন এবং নারী ৪ হাজার ৪৪৪ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss