spot_img

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে দলবেঁধে ধর্ষণ: প্রধান আসামি আশিকের ৩ দিনের রিমান্ড

কক্সবাজারে এক নারীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তাকে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।

গত ২২ ডিসেম্বর কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss