spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে ৩টি বসতবাড়ি

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামে আগুনে পুড়ে গেছে ৩টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মজিবুল হক, মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে গাড়ি আসার আগেই সব পুড়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কে গেটবার থাকায় আটকে থাকতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss