spot_img

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যু

ফটিকছড়ির বাগানবাজার এলাকায় আগুনে দগ্ধ হয়ে মুজিবুল হক (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাগান বাজার গার্ডের দোকান এলাকায় বাবুল চেয়ারম্যানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ইফতেখার উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ঘর পুড়ে গেছে। ঘর থেকে বের হতে না পারায় মানসিক প্রতিবন্ধী মুজিবুল হক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

তিনি বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss