spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: আবারও রোগী শূন্য দিন দেখল চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৬ জন নগরীর এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss