spot_img

২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭২৬ জনে।

অন্যদিকে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় চট্টগ্রামে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন।

রবিবার (২৮ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের ২ জনই নগরীর।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৯৩ হাজার ৮৩৫ জনই শহরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৮৯১ জন বিভিন্ন উপজেলার। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ৭৩৭ জন নগরীর এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss