spot_img

২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এসএসসির ফল

চট্টগ্রামে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

গত বছরের তুলনায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। যা গতবার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ।

অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন। গতবার এই সংখ্যা ছিল ১২ হাজার ৭৯১ জন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এবারের ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য মতে, এবার ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ। এবার ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী ২১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৬৮ হাজার ২২৫ জন ও ছাত্রী ৮১ হাজার ৪৮৭ জন।

তিন বিভাগের মধ্যে এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৬০ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ছাড়াও মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss