spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশে আসছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’

বলিউডের বাদশাহ শাহরুখ খান ও তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তার আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই আজ সেখানে ছিলেন।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না।

গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। তবে বাংলাদেশে সিনেমাটি এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss