spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় বন্ধ হলো পাসপোর্টের কার্যক্রমও

পাসপোর্ট অধিদফতর করোনা প্রতিরোধে পাসপোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

আজ (২৩ মার্চ) সকালে পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে নতুন পাসপোর্টের বায়োমেট্রিক নেয়াসহ পাসপোর্টের সব ধরনের কার্যক্রমও বন্ধ করা হয়েছে।

এর আগে রোববার (২২ মার্চ) সন্ধ্যায় দেশের সব শপিংমল ও সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মহামারি করোনা সংক্রমণরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব স্থান বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এই সময়ের মধ‌্যে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

আরো পড়ুন: এবার ই-পাসপোর্ট আসছে চট্টগ্রামে

এক বিবৃতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।

তবে, সরকারি সকল প্রকারের অফিস খোলা রাখার নির্দেশও দিয়েছে সরকার।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss