spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস

আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সূচি মেনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে অস্থিরতার মধ্যে ২১ ও ২২ জুলাই (রবি ও সোমবার) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে আরও একদিন (মঙ্গলবার) সরকারি ছুটি বাড়ানো হয়।

তিন দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। পরে রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত অফিস সময় বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss