spot_img

১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘দেশ লকডাউন হওয়া উচিত’

করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত বলে মনে করছেন হাইকোর্ট। এছাড়া করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হবে সে নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন দেশের সর্বোচ্চ এ আদালত।

বুধবার (২৫ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ সারাদেশে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ পর্যবেক্ষণ দেন।

আরো পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আদালত বলেছেন, করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন হাইকোর্ট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss