spot_img

২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে রাত ৯টায় শপথ গ্রহণ করেন তিনি। এসময় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নির্ধারিত সময়েই শপথ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রায় ৪০০ অতিথি শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস শপথ গ্রহণের পর আরো ১৬ জন উপদেষ্টা শপথ নেবেন।

উপদেষ্টা পদে রয়েছেন- অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া উপদেষ্টা পদে শপথ নিচ্ছেন- সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদিপ চাকমা, উন্নয়নকর্মী ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা পাওয়া গেছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss