spot_img

২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢামেকে হামলা: গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল জয়

শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সকালো তাকে গ্রেফতার জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঢাকা মেডিক্যালে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ঢাকায় মামলায় তার নাম আছে।

এর আগে গত শনিবার রাতে ঢামেকে চিকিৎসকে মারধরের ঘটনায় গতকাল রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। যদিও পরে সন্ধ্যায় কর্মবিরতি কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগ দেন চিকিৎসকরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিক্যালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss