spot_img

২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ট্রাকচাপায় ২ পোশাকশ্রমিক নিহত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দুপুর ২টা থেকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss