spot_img

২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ বিশ্ব হার্ট দিবস

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের আহবানে প্রতিবছর এ দিবসটি পালিত হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন’। দিবস উপলক্ষ্যে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন, বেসরকারি এভারকেয়ার হাসপাতাল ও মেট্টোপলিটন হাসপাতালের হার্ট সেন্টারের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফান্ডেশনের উদ্যোগে র‍্যালির পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss