spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: আইজিপি

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলে, পূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার সুযোগ নাই। তবে যে কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা সব সময় ঝুঁকি পর্যালোচনা করি। ঝুঁকির ক্ষেত্রে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। কেউ যেন ফায়দা তুলতে না পারে সেজন্যই বাড়তি সতর্কতা। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতার সুযোগ নেই।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সব পূজা মণ্ডপে আনসার মোতায়েন হবে। পুলিশের অন্যান্য টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এখন সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। তারাও পূজার ডিউটি পালন করবে।

এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌপুলিশসহ বিশেষায়িত পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো জায়গায় যেকোনো পূজামণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার বাহিনীর সঙ্গে ভলেনটেয়ার বাহিনী রয়েছে, তারাও ২৪ ঘণ্টা কাজ করছে। সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খলা অপতৎপরতার সুযোগ নেই।

সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কেউ স্যোশাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা, গুজব না ছড়াতে পারে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সেবা নেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যাতে করে যে কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন। প্রতিটি জেলা, উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss