spot_img

২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সেপ্টেম্বরে রপ্তানি আয় বাড়লো ৬.৭৮ শতাংশ : ইপিবি

বাংলাদেশের রপ্তানি আয় সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় ৩৫১ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ কোটি ডলার বেশি।

গতকাল বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এনবিআর অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের মতে রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে তারা তথ্য প্রস্তুত করেছেন।

আনোয়ার হোসেন বলেন, ‘এখন থেকে আমরা প্রতি মাসের রপ্তানি আয়ের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব।’

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানি আয় ৫ দশমিক শুন্য ৪ শতাংশ বেড়ে এক হাজার ১৩৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি ২০২৪ অর্থবছরের একই সময়ে ছিল এক হাজার ৮২ কোটি ডলার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss