spot_img

১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ধানমন্ডি থেকে কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss