spot_img

১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

শাহ আমানতে হারানো ব্যাগ ফিরে পেলেন বিদেশি নাগরিক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক। ব্যাগটিতে ছিল গুরুত্বপূর্ণ নথি, সার্টিফিকেট, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর সূত্রে বিষয়টি জানা যায়।

এর আগে শনিবার বিদেশি নাগরিকের স্থানীয় এজেন্ট এসে বিমানবন্দরের নিরাপত্তা শাখা থেকে ব্যাগটি গ্রহণ করেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিমানবন্দরের পার্কিং এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তা নিরাপত্তা শাখায় জমা দেন দায়িত্বরত কর্মকর্তা।

স্ক্যান করে দেখা যায়, ব্যাগটিতে ল্যাপটপ, গেমিং ডিভাইস, ওষুধ, বিভিন্ন সার্টিফিকেট ও নথি রয়েছে। নথি ঘেঁটে মালিকের নাম পাওয়া যায় অ্যাডে মোখাম্মদ। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক এবং একটি জাহাজের কেবিন ক্রু। টানা ১১ দিনেও কেউ ব্যাগের খোঁজে না আসায় সেটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ শুরু করেন। ফেসবুকের মাধ্যমে অ্যাডে মোখাম্মদের সঙ্গে যোগাযোগ হলে তিনি ভিডিও বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এরপর শনিবার বিদেশি যাত্রীর প্রতিনিধি এসে বিমানবন্দরের নিরাপত্তা শাখা থেকে ব‍্যাগেজটি বুঝে নেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss