spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর

২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ অক্টোবর।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সকাল দশটায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে

চলতি বছরের এইচএসসি–সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুনে। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষা দিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss