spot_img

২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জীবনের প্রথম ভোট দিলাম: তামিম ইকবাল

চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি মোড় থেকে একটু দক্ষিণে গেলেই তামিম ইকবালের বাড়ি। বাড়ির অদূরের আসকারদীঘির পাড়ের চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোট দিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সঙ্গে ছিলেন তার বড় ভাই প্রাক্তন জাতীয় ক্রিকেটার নাফিস ইকবালও।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন তামিম। পরে তিনি তার ভোটপ্রয়োগ করেন। ভোটকেন্দ্রে থেকে তাকে কঠোর নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় তামিম ইকবাল বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। খুব আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভালো লাগছে। নির্বাচনের পরিবেশ খুব ভালো দেখছি।

পছন্দের প্রার্থী পাশাপাশি গণভোটও দেন বলে জানান তামিম ইকবাল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss