spot_img

২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রবাসী পর্যটককে হয়রানি, কক্সবাজারে দুই ঘোড়া চালক আটক

কক্সবাজার সমুদ্রসৈকতে এক প্রবাসী পর্যটককে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সৈকত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পশ্চিম কলাতলীর সৈয়দ হোসেন (২৪) ও রবিউল হাসান (১৮)।

পুলিশ জানায়, মির্জা নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ২০ মিনিট ঘোড়ায় চড়লে তাঁর কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। পরে ওই পর্যটককে ভয় দেখিয়ে ৪ হাজার টাকা দিতে বাধ্য করেন অভিযুক্ত চালকরা। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমুদ্রসৈকতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তড়িৎ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss