spot_img

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা করেছে আইআরজিসি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খবর আল জাজিরার।

আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থানকারী ২৭টি ঘাঁটিতে ও তেল আবিবে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। বর্তমানে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এছাড়া কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকেও মার্কিন ও ইসরায়েলি সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss