spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। মার্কিন নাগরিকরা যেখানেই থাকুক সেখানেই নিরপদ আশ্রয়ে থাকতে বলেছে দূতাবাসটি ।

মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানিয়েছেন, দূতাবাসটিতে দুটি ড্রোন যোগে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলে সম্ভব হয়।

গাল্ফ নিউজ জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক সতর্ক বার্তায় দূতাবাসটি সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাহরানে থাকা মার্কিন নাগরিকদের তারা যেখানে আছে সেখানে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আর ওই অঞ্চলগুলোর সামরিক স্থাপনাগুলোতে প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে যেতে বলেছে।

তারা আরও বলেছে, “আমরা সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি অবিলম্বে কোথাও আশ্রয় নিন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলুন, কারণ স্থাপনাটিতে একটি হামলা হয়েছে।”

তারা জানায়, সৌদি আরবের থাকা মার্কিন মিশন আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তারা সৌদি আরবের থাকা মার্কিন পর্যটকদের তাদের সর্বশেষ নিরাপত্তা সতর্কতা পর্যালোচনা করার পাশাপাশি কোনো বিঘ্ন সৃষ্টি হলে তাদের ভ্রমণ পরিকল্পনাও পুনর্বিবেচনা করতে বলেছে। মার্কিন পর্যটকদের নিজেদের ও পরিবারকে নিরাপদ রাখতে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

রিয়াদের মার্কিন দূতাবাস দেশটিতে থাকা সব মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখতে বলেছে। বিদেশে বসবাসের বা ভ্রমণের সময় অপ্রত্যাশিতভাবে সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেছেন, “রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কী হবে তা তোমরা শিগগিরই জানতে পারবে।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss