spot_img

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেলো

ইসলামের রীতি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখেই পালন করতে হয় পবিত্র ঈদ। তবে বিজ্ঞানের উৎকর্ষ ঘটায়, এখন আগেভাগেই ঈদের দিনক্ষণ জানিয়ে দিচ্ছেন জ্যোতির্বিদরা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বে কবে ঈদ হবে, তা জানিয়েছে আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তারা বলছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) আমিরাত ও আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত আরব দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের ২৯তম দিনে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) বৈঠকে বসবে। সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সেদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ (শুক্রবার) ঈদ হবে, অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২১ মার্চ (শনিবার) উদযাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

তবে ইসলামী প্রথা মেনে, বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করেছে আমিরাত। এদিন নতুন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) শুরু হবে শাওয়াল মাস। হিজরি ক্যালেন্ডারে এই মাসের প্রথম দিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়ে থাকে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যা মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss