spot_img

৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় লেভেল ক্রসিংইয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় জানা গেছে। আজ রোববার ভোর রাত ৩টার আগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন ঝিনাইদহের মহেশপুরের একই পরিবারের বাসিন্দা। তারা হলেন— পিন্টুর স্ত্রী লাইজু আক্তার (২৯) ও তাদের দুই সন্তান খাদিজা (৬) ও মরিয়ম (৩)। এ ছাড়া একই উপজেলার পানসি ডিঙ্গি এলাকার মোক্তার বিশ্বাসের ছেলে মো. জেয়াদ বিশ্বাস (২৫) নিহত হয়েছেন।

যশোরের চৌগাছা উপজেলার আজমপুর গ্রামের খন্দকার সিরাজুল আলম (৬০) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সিরাজুল আলম ওই গ্রামের ফকির চান বিশ্বাসের ছেলে।

ঢাকার তেজতুরী বাজারের বাসিন্দা মৃত সালামত উল্লাহর ছেলে বাবুল চৌধুরী (৫৩) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৪৮) দুর্ঘটনায় নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর জেলার সায়িদা (৯) নামের এক শিশু প্রাণ হারিয়েছে; সে সিরাজুদদৌলার কন্যা। এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলি পাটোয়ারী বাড়ির মমিনুল হকের ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম (৭০) নিহত হয়েছেন।

মাগুরার মুহাম্মদপুর উপজেলার বালুখালি গ্রামের ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৫) এবং নোয়াখালীর সুধারামপুর উপজেলার সুকিগঞ্জ এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে মো. রায়হান (২৮) নিহতদের তালিকায় রয়েছেন।

নিহতদের পরিচয় জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার বলেন, ১২ জনের মরদেহ হাসপাতালের মর্গে আছে।

এই দুর্ঘটনায় রেলওয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss