spot_img

১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “ঈদের ছুটি শেষে মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।”

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, একান্ত সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তারা সরকারপ্রধানের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান রুমন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

এসময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।’’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss