spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা গ্রেপ্তার

লালমনিরহাট-৩ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ এপ্রিল) রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি, ঢাকার মোহাম্মদ পুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে জয় বাংলা ব্রিগেডের হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সফুরা।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss