spot_img

২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ফিশিং বোট থেকে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল(৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে বিক্রির জন্য চট্টগামের পতেঙ্গার দিকে আসছে; এমন খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ফিশিং বোট থেকে কৌশলে পালানোর সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss