spot_img

২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পতেঙ্গায় ৪ টন চোরাই কয়লা ও কেরোসিনসহ ৪টি বোট জব্দ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা, কেরোসিন এবং এসব পরিবহনে ব্যবহৃত চারটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার (১০ মে) বিকেলে পতেঙ্গার ১৪ নং ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক ১৪ নং ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় অবস্থানরত চারটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেগুলো থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশিকালে তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোট থেকে আনুমানিক ৪ টন চোরাই কয়লা এবং ৫২০ লিটার কেরোসিন জব্দ করা হয়। জব্দকৃত এসব জ্বালানি ও বোটের বর্তমান বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত কয়লা, কেরোসিন এবং চোরাচালানের কাজে ব্যবহৃত বোটগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া সেল জানায়, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে কোস্ট গার্ডের এই ধরনের আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss