spot_img

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে ২১ জনের মৃত্যু

ভারতের দিল্লি নগরীর এক আবাসিক হোটেল ও নিচে থাকা রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মালভিয়া নগরের একটি পাঁচতলা ভবনের বেজমেন্টের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়, খবর ভারতীয় গণমাধ্যমের।

এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দমকলের কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়। এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দুটি পানির ইঞ্জিন, দুটি পানির বাউসার, একটি দ্রুত-প্রতিক্রিয়া যান ও অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়েছে।

ওই ভবনটিতে প্রায় ৪০ জনের মতো লোক ছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি। এক ভিডিওতে আগুন থেকে বাঁচতে কিছু লোককে ভবনের উপরের তলাগুলো থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে।

হুজরানি এলাকার সরু একটি গলির ভেতর হোটেলটির অবস্থান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হোটেলটিতে প্রায় ২৫টি রুম আছে আর সেখানে প্রায় ৪০ জনের মতো অতিথি ছিল যাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি নাগরিক।

যখন আগুনের সূত্রপাত হয় তখন হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

হোটেলটির রেস্তোরাঁয় কাজ করা শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলার সুইচ অন করার চেষ্টা করতেই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। দ্রুতই তিনি বুঝতে পারেন আগুন হোটেলটিকে গ্রাস করে ফেলেছে।

“আমি তৎক্ষণাৎ আমার সহকারীকে বলি যে হোটেলটিতে আগুন লেগেছে। যখন আমি বের হই দেখি পুরো হোটেলে আগুন জ্বলছে। আমি কোনোরকমে বের হতে পেরেছি,” বলেন সিং। সূত্র: বিডিনিউজ২৪

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss