spot_img

১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৫ নারীসহ মোট ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন, মোহাম্মদ জাকির হোসেন ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ দ্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ আলোচনার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে একত্রিত হওয়ার খবর পেয়ে গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যায় পৌনে ৭টা পর্যন্ত মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি এলাকার একটি ভবনে অভিযান চালায় পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss