spot_img

১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের কঠোর নিন্দা

পবিত্র মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে সম্প্রতি চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও সেদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বাবস্থায় সম্পূর্ণরূপে বজায় রাখা এবং নিশ্চিত করা আবশ্যক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss