spot_img

৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করা যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনও পুলিশের পক্ষ থেকে আবু বকরের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে সামরিক উড়োজাহাজে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিমানবন্দর থেকে রুয়েটের (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) একটি বাসে তিনি রাজশাহী শহরে যান। একই বাসে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। এরপর ওই বাসে শহর থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান তিনি।

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটির ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়।

মন্তব্যের ঘরে ‘মো. আবু বকর সিদ্দিক’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়: ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’।

ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলাবাহিনী। আবু বকরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss