spot_img

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের পাড়া বাড়ি সংলগ্ন হালদা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কেউ তাকে চিনতে পারেনি।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss