spot_img

২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চোর সন্দেহে পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামের এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার মামলায় মো. নাছির (২২) নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির পতেঙ্গার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে এবং মামলার ৩ নম্বর আসামি।

এর আগে গত ১২ নভেম্বর বিকেলে পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে সাইকেল চুরির সন্দেহে মোবারককে ধরে একটি কারখানার কক্ষে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোবারক কেইপিজেডের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss