spot_img

২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আইনি প্রক্রিয়াতেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া হয়েছিল, সরকার সেই পথেই দৃঢ়ভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতাতেই তাকে ফেরানো হবে এবং পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হবে। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি। এখন ভারত সরকার কী পদক্ষেপ নেবে, সেটি তাদের বিষয়।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের বিলম্ব মার্জনার কোনো সুযোগ নেই উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার পিতা সংবিধানে ৪৭(৩) অনুচ্ছেদ যুক্ত করেছিলেন, যেখানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা মৌলিক অধিকারের দাবিদার হবেন না বলা আছে। এই বিশেষ আইনে সময় বাড়ানোর কোনো বিধান নেই বলে জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সাক্ষী সুরক্ষার বিষয়টি সরকার পর্যালোচনায় রেখেছে বলেও জানান মন্ত্রী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss