spot_img

১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

থাইল্যান্ডে শপহাউজে ভয়াবহ আগুন, ১১ জনের মৃত্যু

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে একটি গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালনা করা হয় এমন একটি ভবনে এই আগুন লাগে এবং পরবর্তীতে তা আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যে ভবনটিতে আগুন লেগেছিল তা ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে ব্যাংককের একটি বারে লাগা আগুনে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: রয়টার্স

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss