spot_img

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও দুই শ্যালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে সায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।’

সায়লা ফারজানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা রয়েছে। এছাড়া তিনি তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল সায়লা ফারজানাকে। গত বছর তাকে অবসরে পাঠানো হয়।

সায়লা ফারজানার স্বামী মনিরুল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক। তিনি বিদেশে রয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

মনিরুল ও সায়লার বিরুদ্ধে দুদক তদন্ত শুরুর পর তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আসে আদালত থেকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss