spot_img

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাউজান থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আব্দুল মালেকের মালিকানাধীন ধানখেতের পাশ থেকে ইরফান হোসেন মুরাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আমিরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ইরফানকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় গ্রেপ্তার ইরফান হোসেন মুরাদ ও পলাতক আমিরুল ইসলাম ওরফে শিফনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss