spot_img

২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭০৯

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৫৮১ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ দুই হাজার ৬৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ দুই হাজার ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss